ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

আইন-শৃঙ্খলা রক্ষায় পানছড়িতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট জোরদার

ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি :

দেশব্যাপী সৃষ্ট সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট স্থাপন এবং নিয়মিত টহল কার্যক্রম জোরদার করেছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, ক্রসিং ও রিক্রসিংয়ের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে নিয়মিত ব্যক্তি ও যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অবৈধ তৎপরতা প্রতিরোধ করা যায়।

এদিকে, সাম্প্রতিক সময়ে সংঘটিত ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত হামলাকারী ও সংশ্লিষ্ট সন্দেহভাজনদের শনাক্তে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। এ লক্ষ্যে বিভিন্ন স্থানে যানবাহন তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজিবি আরও জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে তারা সর্বদা বদ্ধপরিকর। পরিস্থিতির সার্বিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে ভবিষ্যতেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

আইন-শৃঙ্খলা রক্ষায় পানছড়িতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট জোরদার

০৭:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫