ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

চালেরবস্তা মাথায় করে গরিবদের ঘরে পৌঁছে দিচ্ছেন ফরিদপুরের এমপিপ্রার্থী মুফতি রায়হান জামিল

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মুফতি রায়হান জামিল গভীর রাতে গরিব, দুঃখী ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়ে আবারও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, এভাবে যদি সকল সামর্থ্যবান লোক এগিয়ে আসতেন তাহলে সমাজের চিত্রই পরিবর্তন হয়ে যেত।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে তাকে নিজ হাতে চাল, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় বাজার ও নানান খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিতে দেখা যায় অভাবী মানুষের ঘরে। স্থানীয় ভাবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়।

অন্ধকার রাতে মাথায় চালের বস্তা ও হাতে বাজারের ব্যাগ নিয়ে দূর-দূরান্তের বাড়িগুলোতে হাঁটতে দেখা যায় তাকে। সঙ্গে ছিলেন আরও কয়েকজন সহযোগী।

অন্ধকারাচ্ছন্ন রাস্তায় এবং নীরব গ্রাম্য পরিবেশে তার এই নিঃস্বার্থ উদ্যোগ মানবিকতার নতুন মাত্রা যোগ করেছে।

স্থানীয়রা জানান, দিনের আলোতে অনেককে সাহায্য করতে দেখা গেলেও, গভীর রাতে নিরবে এভাবে সাহায্য পৌঁছে দেওয়া সত্যিই বিরল। কোনো প্রচার-প্রচারণা ছাড়া মানুষের দুঃখকে নিজের দায়িত্ব মনে করে কাজ করে যাওয়াই মুফতি রায়হান জামিলের সবচেয়ে বড় পরিচয়।

এবিষয়ে মুফতি রায়হান জামিল বলেন, “মানুষের সুখ-দুঃখে পাশে থাকা আমার ঈমানি ও নৈতিক দায়িত্ব। যারা মুখ ফুটে বলতে পারে না তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, সেই অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “আমাদের এখানে বহু নেতা বছরের পর বছর গরিব মানুষের কাছে শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু বাস্তবে সেসবের বাস্তবায়ন খুব কমই করেছেন। আমি বিশ্বাস করি কথায় নয়, কাজে পরিচয়। সুতরাং প্রতীক দেখে নয়, সৎ, যোগ্য ও জনসেবায় নিবেদিত প্রার্থী দেখে ভোট দিন।”

এ ধরনের মানবিক সেবামূলক কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

চালেরবস্তা মাথায় করে গরিবদের ঘরে পৌঁছে দিচ্ছেন ফরিদপুরের এমপিপ্রার্থী মুফতি রায়হান জামিল

০৯:৩৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫