
স্টাফ রিপোর্টার :
গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারায় সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেছুর রহমান।
আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে তিনি গুইমারা উপজেলার রামসু বাজারের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ক্ষতিগ্রস্তদের উদ্দেশে ত্রাণ ও দুর্যোগ সচিব বলেন, “সরকার সকল ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় গুইমারা সহ পাহাড়ের মানুষের জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার কাজ চলমান আছে। সারাদেশের দুর্যোগ মোকাবিলায় সরকারের দেওয়া বরাদ্দ থেকে মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মাহফুজ, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিশকাতুল তামান্নাসহ সরকারি পদস্থ কর্মকর্তাগণ।
প্রতিনিধির নাম 



















