ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ধামইরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে দুজনের মৃত্যু;আহত-৭

নুরুজ্জামান লিটন, স্টাফ রিপোর্টার:

নওগাঁ জেলার ধামইরহাটে গরুবোঝাই একটি ভটভটি উল্টে দুই ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয় থেকে সাতজন। ২৫ অক্টোবর,শনিবার সকালে ধামইরহাট উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের ডাবল ব্রিজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—ধামইরহাট উপজেলার আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) এবং একই গ্রামের জয়নুলের ছেলে নূর আলম (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুজন পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। শনিবার সকালে তাঁরা ভটভটিতে করে কয়েকজন সহকর্মী ও গরু নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথে বিহারীনগর বাইপাস রোডের ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, “সকালে বিহারীনগর বাইপাসের ডাবল ব্রিজ এলাকায় গরুবোঝাই ভটভটি উল্টে চাপা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
স্থানীয়দের অভিযোগ, ওই সড়কটি সরু ও খানাখন্দে ভরা থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত রাস্তা সংস্কার করা উচিত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ধামইরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে দুজনের মৃত্যু;আহত-৭

০২:৩৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫