ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

আসন্ন জাতীয় নির্বাচনে কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিরামপুরে বিএনপির কর্মী সমাবেশ

মেসবাহ সৌরভ, নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি, দিনাজপুর।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সংগঠনের তৃণমূল পর্যায়ে কর্মসূচি জোরদার করতে চলছে ধারাবাহিক কর্মী সমাবেশ। সেই ধারাবাহিকতায় আজ বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, দিনাজপুরের বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে আগামী নির্বাচনে দলীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের কৌশল, সাংগঠনিক ঐক্য, মাঠপর্যায়ের প্রস্তুতি এবং জনগণের আস্থা পুনরুদ্ধারের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —আতিকুর রহমান রাজা, সহ-সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি।মোঃ শফিকুল আলম মামুন, সহ-সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি।
সভাপতিত্ব করেন: মোঃ হুমায়ুন কবির মিলন, ভারপ্রাপ্ত সভাপতি, পৌর বিএনপি, বিরামপুর।
সঞ্চালনায় ছিলেন,মনজুর এলাহী রুবেল চৌধুরী, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।মোঃ রেজাউল করিম রিজু, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতাকর্মীই আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিরামপুরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন, যা এলাকাজুড়ে নির্বাচনী উচ্ছ্বাসের আবহ সৃষ্টি করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

আসন্ন জাতীয় নির্বাচনে কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিরামপুরে বিএনপির কর্মী সমাবেশ

০১:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫