ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবচরে গলাকাটা লাশ, চুরির পর হত্যার নেপথ্যে রহস্য?

আরিফুর রহমান, মাদারীপুর :

মাদারীপুরের শিবচরে নিজ ঘর থেকে রেনু বেগম (৬০) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা গ্রামে এ ঘটনাটি ঘটে। এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।
নিহত রেনু বেগম ওই গ্রামের মৃত সাদেক হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফোনে একাধিকবার চেষ্টা করেও রেনু বেগমের কোনো সাড়া না পেয়ে তার মেয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে দরজা তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। জানালা দিয়ে উঁকি দিতেই তারা দেখতে পান—রেনু বেগম নিথর দেহ নিয়ে বিছানায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে খবর যায় থানায়।
খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যা করেছে। ঘরের ভেতর মালামাল ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এক মাস আগেও ওই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল বলে প্রতিবেশীরা জানান।
শিবচর থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার নেপথ্যে কী আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এলাকাবাসীর ধারণা, এটি কেবল সাধারণ চুরি নয়—এর পেছনে অন্য কোনো রহস্যও থাকতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

শিবচরে গলাকাটা লাশ, চুরির পর হত্যার নেপথ্যে রহস্য?

০৯:৩২:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫