ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

কচুয়া বাজারে ৩ দোকানদারকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

নাজমুস সাকিব, কচুয়া, বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের কচুয়া বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে তিন দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে শাপলা স্টোরের মালিক ইদ্রিস আলীকে ১০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার জন্য মিরাজ স্টোরের মালিক মিরাজকে ১০০০ টাকা এবং নোমান স্টোরের মালিক নোমান শেখকে ১০০০ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জনসাধারণের উদ্দেশে বলেন, “পণ্য কেনার আগে আপনারা অবশ্যই মেয়াদ দেখে কিনবেন।” তিনি আরও জানান যে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

কচুয়া বাজারে ৩ দোকানদারকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

০৯:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫