ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডাকসু নির্বাচনের প্রেস কার্ডে ভুলের ছড়াছড়ি

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য প্রেস কার্ড ইস্যু করা হয়েছে। এসব প্রেস কার্ডে অনেক সাংবাদিকদের নাম ও পদবি ভুল লেখা হয়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে। সাংবাদিকরাও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চিফ রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ইস্যুকৃত প্রেস কার্ডে দেখা গেছে, ডেইলি সান-এর স্টাফ করেসপন্ডেন্ট শেখ নাসির উদ্দিন-এর নাম লেখা হয়েছে শেখ নাসির উদ্দির। তার পদবি Staff Correspondent এর Stff বানানে a নেই। এখন টিভির স্টাফ রিপোর্টার মো. আজহারুজ্জামান-এর নাম ঠিক থাকলেও পদবি লেখা হয়েছে ‘স্যার রিপোর্টার’।

অপরদিকে, বাসসের Apprentice Reporter মো. আজম ইসলামের কর্মপ্রতিষ্ঠান Bangladesh Sangbad Sangstha এর স্থলে লেখা হয়েছে Sanghtha। সময়ের আলো পত্রিকার রিপোর্টার জাহেদুল ইসলামের নাম লেখা হয়েছে জাহেদুই ইসলাম। জি টিভির স্টাফ রিপোর্টার মাহি মুবাশশির হাসান- এর নাম ঠিক থাকলেও পদবি লেখা হয়েছে ‘রির্পোটার’।

অপরদিকে চ্যানেল আইয়ের মাল্টিমিডিয়া জার্নালিস্ট মো. হারুন অর রশিদ-এর নাম লেখা হয়েছে মো: হারুর-অর-রশিদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ডাকসু নির্বাচনের প্রেস কার্ডে ভুলের ছড়াছড়ি

১০:৪৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫