ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় অভিযানে নিষিদ্ধ চায়না দুয়াড়ি জাল জব্দ

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার আলগী ইউনিয়নের কয়েকটি বিলে মৎস্য অফিসের পক্ষ থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়াড়ি জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

গতকাল ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার আলগী ইউনিয়নের শুকনী বিল, পাঁচবাড়িয়া বিলে অভিযান চালিয়ে ৫০ টি চায়নাদুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পোড়ানো হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২.৫ লক্ষ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান,
ভাঙ্গা থানার এস.আই কবির হোসেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি নেপাল চন্দ্র মন্ডল, ইশতিয়াক আহমেদ অন্তর, সোহেল চোকদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্টরা।

এ অভিযান পরিচালনা বিষয়ে ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ফরিদপুরের ভাঙ্গায় অভিযানে নিষিদ্ধ চায়না দুয়াড়ি জাল জব্দ

০৩:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫