ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁ জেলার মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে আরাফাত রহমান (৬) ও নাঈম হোসেন (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি সোমবার দুপুরে উপজেলার বিনোদপুর গ্রামে।
নিহতরা শিশুরা হলো, বিনোদপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে আরাফাত ও ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নাঈম হোসেন।জানা যায়, সোমবার সকালে কয়েক জন শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। এরমধ্যে থেকে দুই নিহত ওই দুই শিশুকে আর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে একটি শিশুকে ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে গ্রামবাসীরা পুকুরে নেমে শিশু আরাফাত ও নাঈমের মৃতদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, পরিবারের সদস্যদের অনুরোধে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

০২:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫