
সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া প্রতিনিধিঃ
অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ—এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করা হয়।
সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করেন, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। আজ শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি।
প্রতিবারের ন্যায় আজকের দিনটাকে পালন করার জন্য খুলনার ডুমুরিয়া উপজেলার ৭ নং শোভনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাদারতলা মহানন্দ বাজার কমিটির সভাপতি ও বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট খুলনা জেলা শাখার সহ-সভাপতি স্বপন কুমার মিস্ত্রীর নেতৃত্বে ভগবান শ্রী শ্রীকৃষ্ণের জন্মষ্টমী পালন ও মঙ্গল শোভাযাএা করা হয়।
উক্ত মঙ্গল শোভাযাএা ও কির্ত্তন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় ধর্মীয় আলোচনা করা হয়। অনুষ্ঠানের সকল কর্মসূচীর শেষে উপস্থিত সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
প্রতিনিধির নাম 



















