ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাগেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বাগেরহাট জেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে বাগেরহাটের ঐতিহ্যবাহী খান জাহান আলী (রহঃ) মাজার সংলগ্ন বাগেরহাট পর্যটন মোটেল এন্ড ইয়ুথ ইন এর সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আলহাজ্ব মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মাওলানা মোঃ আবুল হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

এ সময় অন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ওলামা দল নেতা খলিলুর রহমান, মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম, মাওলানা শাহাদাত হোসেন সবুজ, মাওলানা ফারুক হোসেন, মোহাম্মদ মোশারফ হোসেন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজসহ জাতীয়তাবাদী ওলামা দল বাগেরহাট জেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে আলহাজ্ব শেখ হেমায়েত উদ্দিনকে আহবায়ক এবং মাওলানা মোঃ জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী ওলামা দল বাগেরহাট জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আব্দুল হামিদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বাগেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা

০৫:৩৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫