
মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি
নীল সাগরের দেশ সাগরকন্যা মালদ্বীপে পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দ্বীপরাষ্ট মালদ্বীপ – বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ফেন্ডশিপ ট্যুরস এন্ড ট্যাভেলস্ এর পরিচালক মোঃ আঃ মান্নান। তিনি ট্যুরস এন্ড ট্যাভেলস্ ব্যবসার মাধ্যমে পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা অর্জন করলেন।
গত শনিবার সন্ধ্যায় মালদ্বীপের রাজধানী মালের ভিলা কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হারিস মোহাম্মদ তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।
সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ আয়োজিত এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আহমেদ সাঈদ মুস্তফা, খেলাধুলা ও ফিটনেস বিষয়ক প্রতিমন্ত্রী হোসাইন নিহাদ, ধর্ম প্রতিমন্ত্রী ও কিং সালমান মসজিদের ইমাম আব্দুল জলিল ইসমাইল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মজনু।
নিজের এই অর্জন প্রসঙ্গে তরুণ প্রবাসী ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন ভ্রমণ প্রিয়াসু পর্যটক ও পেশাজীবীরা ফ্রেন্ডশিপ ট্যুরস এন্ড ট্রাভেলস ব্যবহার করার কারণে আজ আমি এ অবস্থানে এসে পৌঁছেছি।তিনি বলেন পর্যটন ও বাণিজ্যের ওপর জোর দিলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়ন ত্বরান্বিত হবে ‘একইসাথে বিদেশি বিনিয়োগ নীতি ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করা এখন সময়ের দাবি বলেও উল্লেখ করে তিনি আরো বলেন আমি ভবিষ্যতের জন্য বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী সকলের কাছে দোয়া কামনা করছি। এ সময় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও প্রবাসী ব্যবসায়ী নেতা, বাঙালি কমিউনিটির নেতা, ও রাজনৈতিক নেতৃবৃন্দু সহ অসংখ্য প্রবাসী পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 



















