
মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি।
বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ পবিত্র মাহে রমজান উদযাপন করছে। আত্মসংযম, ইবাদত ও সিয়াম সাধনার এই মাসে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান নিজেকে নিবেদিত করে। এ উপলক্ষে কুমিল্লা ৪ দেবিদ্বার আসন থেকে সাবেক চারবারের অপরাজিত সংসদ সদস্য আলহাজ্ব ইন্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ও তাহার যোগ্য উত্তরসূরী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক তারুণ্যের অহংকার ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সি নিজ উপজেলা বাসীসহ সকল মুসলমানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মুঠোফোনে আমাদের এ বিশেষ প্রতিনিধির সাথে আলাপকালে দেবিদ্বারের মাটি ও মানুষের রাজনৈতিক শেষ আশ্রয়স্থল এই দুই নেত্রীদ্বয় এক শুভেচ্ছা বার্তায় বলেন, “রমজান মাস রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই মাসে প্রতিটি সৎকর্মের প্রতিদান বহুগুণ বৃদ্ধি করা হয়। সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন সম্ভব এবং এটি আমাদের পরকালীন মুক্তির অন্যতম মাধ্যম।
দেবীদ্বার উপজেলা বাসির দোয়া প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মনজুর আহসান মুন্সী আরও বলেন, পবিত্র কোরআন এই মহিমান্বিত মাসেই নাজিল হয়েছে। মহান আল্লাহ বলেছেন, “রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ।বিএনপি’র ঘাটি হিসেবে পরিচিত দেবীদ্বার উপজেলার বি এন পি, যুবদল স্বেচ্ছাসেবক,ছাত্রদল ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত দেবীদ্বার উপজেলার সকল প্রবাসীদের উদ্দেশ্যে এই নেতা হিংসা-বিদ্বেষ ও অনৈতিকতা পরিহার করে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
উপজেলা যুব ও ছাত্র সমাজের প্রিয় ব্যক্তিত্ব কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক ব্যারিস্টার রেজভী বলেন, “রমজানের শিক্ষা আমাদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়।আসুন এই মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি সুন্দর ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলি। এবং দলীয় সকল নেতাকর্মী ব্যবসায়ী, সুশীল সমাজ ও প্রবাসী পেশাজীবীদের প্রতি এ আহ্বান জানান। তিনি রমজানের মহিমায় অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং সবার জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনুক এই প্রার্থনা করেন।
প্রতিনিধির নাম 



















