
ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি:
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক প্রতি বছর আর্ত মানবতার সেবায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৮ জানুয়ারি ২০২৫ তারিখ পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনকল্যাণমূলক কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়।
উক্ত কর্মসূচীর আওতায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ লোগাং বিওপির দায়িত্বপূর্ণ ভারতবর্ষ কারবারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ ১৫০ (একশত পঞ্চাশ) টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) এবং ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক এবং লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি।
উল্লেখ্য, উক্ত শীতবস্ত্র বিতরণ শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন। এছাড়াও কচুছড়িমুখ, বৌদ্ধমনিপাড়া এবং ট্রিগহাইট বিওপি’র বিওপি কমান্ডারগণ দায়িত্বপূর্ণ এলাকার শীতার্ত, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ ১০০ (একশত) টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
প্রতিনিধির নাম 



















