ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

খাগড়াছড়িতে পুলিশ সুপারের সহায়তায় সাজেক থেকে ফিরার পথে ৩ অপহরণ মুক্তি

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

সাজেক হতে ব্যক্তিগত গাড়িযোগে খাগড়াছড়ি আসার পথে ৩ পর্যটককে অপহরণ করে ১টি চক্র।

৭২ ঘন্টা শেষে খাগড়াছড়িতে অবরোধ শেষ হলে যৌথ বাহিনীর সহযোগিতায় প্রায় দেড় হাজার পর্যটক খাগড়াছড়িতে পৌঁছানো শুরু করে।

পথিমধ্যে ফরিদপুর জেলা থেকে আসা ৩ পর্যটক দীঘিনালা থানার বোয়ালখালী বাজারস্থ মাছ বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাদের গাড়ির গতিরোধ করে ৫০(পঞ্চাশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে এবং অপহৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের কাছে ভিকটিমের মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে টাকা দেয়ার জন্য বলে।

অপহৃত ব্যক্তিদের একজন আত্মীয় খাগড়াছড়ি পুলিশ সুপারের মোবাইল নম্বরে ফোন করে বিষয়টি জানালে ভিকটিমের নাম্বার সংগ্রহপূর্বক ভিকটিমের নাম্বারে ফোন দেয় পুলিশ। ভিকটিমের নাম্বারে ফোন যাওয়ার পর দুস্কৃতিকারীরা ট্রুকলারে পুলিশ সুপারের নাম্বার হতে ফোন কলটি এসেছে দেখতে পেয়ে এবং অপহৃতদের উদ্ধারে পুলিশ তৎপরতা আঁচ করতে পেরে অপহৃতদের ছেড়ে দেয়। ছেড়ে দেয়ার সময় অপহৃতদের এ বিষয়ে পুলিশকে কোন কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়।

এদিকে অপহৃত ব্যক্তিগণ অপহরনকারীদের কাছ থেকে মুক্তি পেয়ে দ্রুত পুলিশ সুপারের কার্যালয়ে এসে খাগড়াছড়ি পুলিশ সুপারের সাথে দেখা করে ঘটনার বিস্তারিত অবহিত করেন।

খাগড়াছড়ি পুলিশ সুপার জানান, এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

খাগড়াছড়িতে পুলিশ সুপারের সহায়তায় সাজেক থেকে ফিরার পথে ৩ অপহরণ মুক্তি

০৫:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪