
মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ৪নং ঘোড়াঘাট ইউপি শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে রাকিব হোসেনের সঞ্চালনায় আব্দুল কুদ্দুস মন্ডলের সভাপতিত্বে ৪নং ঘোড়াঘাট ইউপির আয়োজনে “মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সমষ্টি লাভ করা” এ স্লোগানকে সামনে রেখে স্থানীয় নেতা-কর্মীদের উৎসাহিত করার পাশাপাশি দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্যে কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা জালিম হাসিনা সরকারের বিভিন্ন অপকর্মের তথ্য তুলে ধরেন।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য দিনাজপুর দক্ষিণ সাংগাঠনিক জেলা শাখার আমীর, বিশেষ অতিথি জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা জামায়াতে আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আজিজার রহমান সহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 



















