ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

রূপগঞ্জে গাজী টায়ার কারখানায়  আগুন ও মালামাল লুট করার সময় আটক ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি ::

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার ৫ তলা গেস্ট হাউজ বিল্ডিংয়ের নিচতলায় রাখা ওয়েস্টে আগুন ও মালামাল লুট করা সময় ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার রূপসী এলাকায় গাজী টায়ার কারখানার ভিতর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মাসুদ রানা, সায়েম, দ্বীন ইসলাম, মোখলেস মিয়া, নাসির, তৌফিক, ইমরান,  কামাল, আরিফ ও ইমাম হোসেন।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান,  ভোর রাত ৪ টারদিকে একদল লুটেরা গাজী টায়ার কারখানার ভিতরে প্রবেশ করে। এসময় তারা কারখানার ভিতরে ৫ তলা গেস্ট হাউজ বিল্ডিংয়ের নিচতলায় রাখার ওয়েস্টে আগুন ধরিয়ে দিয়ে তারা বিভিন্ন মালামাল লুট করার চেষ্টা চালায়। আগুনের খবর পেয়ে কাচপুর ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। 
 ঘটনাস্থল থেকে রূপগঞ্জ থানা পুলিশ, সেনাবাহিনী,  ও শিল্প পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে  ১০ জনকে আটক করে। 

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি আরো জানান।

এদিকে, গতকাল রবিবার বিকালে গাজী টায়ার কারখানায় মালামাল লুট করার সময় ৭ জনকে আটক করে সেনাবাহিনী। পরে তাদেরকে ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) ওবাইদুর রহমান সালেহ প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে রাতে তাদেরকে নারায়গঞ্জ কারগারে প্রেরন করে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

রূপগঞ্জে গাজী টায়ার কারখানায়  আগুন ও মালামাল লুট করার সময় আটক ১০

১১:০০:০১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪