ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

গুলিতে নিহত মুগ্ধকে স্মরণ করল ফাইভার

নিজস্ব প্রতিনিধি ::

কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ নিহত মীর মাহফুজুর রহমানকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছে অনলাইন ফ্রিল্যান্সারদের মার্কেটপ্লেস ফাইভার। বুধবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ফাইভারের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসটি পোস্ট করা হয়।

এতে মুগ্ধকে স্মরণ করে লেখা হয়েছে, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা আমাদের ফাইভার পরিবারের ক্ষতির কথা জানলাম। বাবা-মা ও দুই ভাইকে রেখে গত সপ্তাহে মারা গেছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মীর একজন প্রতিভাবান মার্কেটার ছিলেন, যিনি এসইও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষতা দিয়ে ফাইভারে একটি সফল ব্যবসা তৈরি করেছিলেন।

তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন একজন আগ্রহী ভ্রমণপিপাসু, একজন প্রতিভাবান ফুটবলার, একজন বাংলাদেশি স্কাউট এবং একজন সত্যিকারের মানবতাবাদী।’

ফাইভারের পোস্টে আরও লেখা হয়েছে—‘মীরকে মিস করা হবে। তার পরিবার এবং বন্ধুদের জন্য প্রার্থনা।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় গুলিতে প্রাণ হারান মুগ্ধ। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। খেলোয়াড়, গায়ক, সংগঠক হিসেবে ক্যাম্পাসে ছিলেন সুপরিচিত। গণিতে স্নাতক শেষ করে গত মার্চ থেকে তিনি ঢাকায় অবস্থান করছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

গুলিতে নিহত মুগ্ধকে স্মরণ করল ফাইভার

১১:১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪