
নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি।
খাগড়াছডি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭জুলাই) বুধবার সকাল ১০টায় খাগড়াছড়ি পৌরসভার রোড ডিভিশন-২ মসজিদে পবিত্র কুরআন তেলাওয়াতের এ সভা মাধ্যমে শুরু হয়।
সদর উপজেলা শাখর সভাপতি মাওলানা ইউসুফের সভাপতিত্বে ও সিনিয়ার সহ- সভাপতি মাওলানা নূরুল কবির আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মুফতি ইমাম উদ্দিন কাসেমী ও উপদেষ্টা মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর।
পরিচিতি সভায় পরিষদের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নির্দেশনামূলক আলোচনায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি মাওলানা মীর মোঃ তৈয়ব, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা শফিউল্লাহ আল হাবিবী, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম মিসবাহ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক জামি, অর্থ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হামিদ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক মাওলানা হাফেজ বেলাল হোসেন, দপ্তর সম্পাদক শাহ নেওয়াজ, আইন বিষয়ক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, প্রাণ ও দুর্যোগ হাফেজ মাহফুজ রহমান, ছাত্র কল্যাণ সম্পাদক মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন ও উপাসম্পাদক মাওলানা হাবিবুর রহমান প্রমুখ
