ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছার কপিলমুনি ধান্য চত্ত্বর থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ

শাহাজামান বাদশা, পাইকগাছা প্রতিনিধি ।

পাইকগাছায় দীর্ঘদিন দখল হয়ে যাওয়া কপিলমুনি বাজারের ধান হাট (বিনোদ চত্ত্বর) ভ্রাম্যমান আদালতের অভিযানে হাটটি অবমুক্ত হয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ১০/০৭/২৪ ইং তারিখ বুধবার দুপুরে অভিযান চালিয়ে সেখানকার দীর্ঘ দিনের অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন।জানাযায়, ঐতিহ্যবাহী কপিলমুনি হাট-বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ গলিসহ ব্যস্ততম জায়গুলো দীর্ঘদিন ধরে ক্রমান্বয়ে দখল হয়ে গেছে। স্থানীয় প্রশাসন বিভিন্ন সময় দখল উচ্ছেদে উদ্যোগ নিলেও কতিপয় চক্রের হস্তক্ষেপে বরাবরই সেসব উদ্যোগ ভেস্তে যায়। কোন কোন সময় উপজেলার প্রশাসনের উদ্যোগে সাময়ীক দখলমুক্ত হলেও দু’এক দিনের মধ্যেই কতিপয় চক্রের সহায়তায় অবৈধ দখলদাররা ফের দখল নিয়ে নেয় এসব জায়গা। এমনকি স্থানীয় কতিপয় কর্তা-ব্যক্তিদের সহযোগীতায় ফের হাটের গুরত্বপূর্ণ ব্যস্ততম জায়গাগুলি অবৈধ দখলে নিয়ে দোকান-পাট পরিচালনা করে।সম্প্রতি তাদের দখল কার্যক্রম ব্যাপকহারে বেড়ে যাওয়ায় বিষয়টি অবগত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীমের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন।
এসময় কপিলমুনি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন, স্থানীয় ফাঁড়ির পুলিশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পাইকগাছার কপিলমুনি ধান্য চত্ত্বর থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ

০৯:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪