
পরশুরাম উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহ আলম ভূঞা ২০১৯ সালে অত্র পরশুরাম উপজেলা যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি স্থানীয় ঠিকাদারদের মোটা অংকের কমিশনের মধ্যেমে কাজের গুনগত মান পরিক্ষা না করে এবং সঠিক ভাবে কাজের গুণাগুণ পরিক্ষা না করে কমিশনের মধ্যেমে ঠিকাদারদের বিল পাইয়ে দেয়।এছাড়া স্থানীয় পত্রিকার বিজ্ঞাপন মিডিয়া ভুক্ত পত্রিকায় দেওয়ার সরকারি নিয়ম থাকলেও তিনি তা অনুসরণ না করে,আইন বর্হিভূতভাবে টাকার বিনিময় অন্যায়ভাবে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে।এ ব্যাপারে ইতিমধ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে তার কয়েক বার মতোবিরোধ সৃষ্টি হয়। তবে তিনি নাছোড়বান্দা টাকার বিনিময়ে বিজ্ঞাপন নীতিতে অনোড়। তিনি বলেন কিসের আইন আমি বিজ্ঞাপন আমার সিদ্বান্তে দিবো আপনারা অভিযোগ দিলে আমার কিছু যায় আসেনা এভাবে তিনি দাম্ভিকতারসহিত কথা বলেন।সরকারি নিমানুযায়ী একজন সরকারি কর্মকর্তা ৩ বছরের অধিক একই ষ্টেশানে থাকার নিয়ম না থাকলে ও তিনি কিভাবে দীর্ঘ ৫ বছর একই উপজেলা কাজ করে তা কারো বোধগম্য নয়।তিনি দীর্ঘ দিন একই উপজেলায় থাকার কারণে তার সেচ্ছাচারিতার বিভিন্ন ঠিকাদারদের মধ্যেও বিরোধে সৃষ্টি হয়েছে এবং স্থানীয় ঠিকাদারদেকে জিম্মী করে রেখেছে।
প্রতিনিধির নাম 























