ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছায় চুরি করতে যেয়ে গৃহবধূকে চোখ-মুখে সুপারগ্লু আঠা দিয়ে নির্যাতন

শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা।

খুলনার পাইকগাছার রাড়ুলীতে এক কাঁচামাল ব্যবসায়ীর বাড়িতে চুরি করতে এসে তার স্ত্রীর হাত- পা বেঁধে চোখে মুখে সুপারগ্লু আঠা দিয়ে মারপিট ও নির্যাতন করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) ভর্তি করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটেছে। এ সময় ব্যবসায়ী মান্নান সরদার ব্যবসায়িক কাজে বাহিরে ছিলেন। বাড়িতে মান্নানের স্ত্রী একা থাকায় দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটায় বলে এলাকাবাসী জানান। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রোববার অজ্ঞাত চোরেরা মই দিয়ে ছাদে উঠে সিড়ির দরজা শাবল দিয়ে ভেঙে গৃহবধূর বেডরুমে প্রবেশ করেন। এ সময় গৃহবধূকে হাত পা বেঁধে চোখে সুপারগ্লু আঠা লাগিয়ে মুখে টেপ লাগিয়ে রেখে নির্যাতন করেন এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। ভুক্তভুগীর স্বামী মান্নান বলেন, এসময় ১ জোড়া স্বর্ণের কানের দুল কান থেকে ছিঁড়ে নিয়ে গেছে এবং বাড়িতে থাকা কত টাকা নিয়ে গেছে আমার স্ত্রী বলতে পারবে (এ রিপোর্ট লেখা পর্যন্ত গৃহবধূ অজ্ঞান ছিলেন। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন, গৃহবধূকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। নির্যাতন হয়েছে কিনা বা সুপারগ্লু আঠা দিয়েছে কিনা এখনই বলা যাচ্ছে না। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিষয়টি নিয়ে উচ্চ পর্যায় তদন্ত শুরু হয়েছে। অতি দ্রুত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পাইকগাছায় চুরি করতে যেয়ে গৃহবধূকে চোখ-মুখে সুপারগ্লু আঠা দিয়ে নির্যাতন

০৫:২৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪