
গোলাম রাব্বি(বরগুনা)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বরগুনা-০১ আসন (বরগুনা-আমতলী-তালতলী)’র মনোনীত প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু’র নৌকা মার্কার সমর্থনে বরগুনা তালতলী উপজেলার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে নৌকা মার্কার জনসভা অনুষ্ঠিত। বরগুনার তালতলীতে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে এবং আগামীতে উন্নয়নের পরিকল্পনা রয়েছে এবং আধুনিক শহর তৈরি করার চপরিকল্পনা রয়েছে এসব উল্লেখ করে আবারও তালতলীবাসী কে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ করেন সংসদ সদস্য ও নৌকার মার্কার প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তিনি আরও বলেন, রাস্তাঘাট মেরামত, কালভার্ট স্থাপন, আমতলী-বরগুনা সেতু নির্মান ও ইস্কুল কলেজ স্থাপন করা হবে।তিনি আরো বলেন নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়ন অব্যাহ রাখতে তালতলী উপজেলার সাধারন মানুষ আমাকে ছয় বার সংসদ সদস্য হওয়ার সুযোগ দিয়েছেন, তাই সপ্তম বারের মতো সেখ হাসিনার পক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করবেন.অঙ্গীকার করে বলেন তালতলী উপজেলাকে মডেল তালতলীতে রূপান্তরিত করে দেবো
এছাড়া বক্তব্য রাখেন, বরগুনার জেলা আওয়ামী লীগের বিশিষ্ট নেতাকর্মীরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকা মার্কায় ভোট চেয়েছেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা আওয়ামী লীগসহ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ, সহযোগী নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিনিধির নাম 



















