ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

কয়রায় পুকুর থেকে ইউনিলিভার কোম্পানির কর্মীর মরদেহ উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রার ইসলামপুর সরকারি পুকুর থেকে সাগর সাহা (৩০) নামে ইউনিলিভার কোম্পানির এক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি পুকুর থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। এলাকাবাসী জানায়, সকালে ওই পুকুরের ইজারাদার মোশারফ হোসেন পুকুরে মরদেহ ভাসতে দেখেন। পরে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সাগর সাহা পাইকগাছা উপজেলার নাছিরপুর গ্রামের শংকর সাহার ছেলে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকান্ড বলে ধারণা করছি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

কয়রায় পুকুর থেকে ইউনিলিভার কোম্পানির কর্মীর মরদেহ উদ্ধার

০৯:১৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩