ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিক্ষার্থী ও অভিভাবকদের শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহনের মধ্যদিয়ে কর্মজীবনের ইতি টানলেন মোঃ গোলাম মোস্তফা

মাটিরাঙ্গা প্রতিনিধি ::
শিক্ষার্থী ও অভিভাবকদের গভীর শ্রদ্ধা এবং অনাবিল ভালোবাসা গ্রহনের মধ্যদিয়ে কর্মজীবনের ইতি টানলেন তবলছড়ি ৯নং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকমোঃ গোলাম মোস্তফা।

প্রায় ২৭ বছর একই বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে বিদায়ের দিন ফুলে ফুলে সাজানো গাড়ীতে বসিয়ে দুপাশে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে স্কুল প্রাঙ্গন থেকে তবলছড়ি বাজার সড়ক পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বিদায় জানানো হয় ।

এমন ব্যতিক্রমী এক বিদায় অনুষ্ঠানের প্রচলন ঘটিয়ে চমক সৃষ্টি করেছেন তবলছড়ি সিংহ পাড়ার বিভিন্ন শ্রনিপেশার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ।

একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতি অবসরকালীন বিদায়ে আনুষ্ঠানিকভাবে যে সম্মান দেখালো শিক্ষার্থীরা তা চিরকাল স্বরনীয় হয়ে থাকবে । বিদায়ী প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা সম্পর্কে বক্তারা বলেছেন, তিনি সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার ফলে এই বিদ্যাপীট থেকে বহু শিক্ষার্থী বর্তমান কর্মজীবনে সফলতা লাভ করে সমাজে মাথা উচু করে অবন্থান করছেন ।

এ সময় বিদ্যালয়ের বিভিন্ন সাবেক শিক্ষার্থী, সাবেক ও বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা সম্মাননা সারক, ক্রেষ্ট, টেলিভিশন সহ বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে তার হাতে তুলে দেন ।

২৫ নভেম্বর ২০২৩ বিকালে ৯নং নোয়াপাড়া সরকারি প্রাথমিক মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটি ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ তাজুর ইসলাস সর্দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মং সাইপ্রু মারমা ।

সহকারী শিক্ষক মোঃ সেলিম এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ তাজুল ইসলাম , সাবেক শিক্ষার্থী ও জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদিন হাজারী, সাবেক শিক্ষার্থী মোঃ দেলোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা পৌর শাখার সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

শিক্ষার্থী ও অভিভাবকদের শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহনের মধ্যদিয়ে কর্মজীবনের ইতি টানলেন মোঃ গোলাম মোস্তফা

০৬:৫৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩