ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় ট্রাক-অটো চার্জারের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু;আহত-৩

নুরুজ্জামান লিটন, নওগাঁ

নওগাঁ জেলার সাপাহারে ট্রাক ও অটো চার্জারের মুখোমুখি সংঘর্ষে সিদ্দিক (৪৫) নামে এক চার্জার চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় চার্জারের আরোহী তিনজন কলেজ ছাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোডাউন পাড়া মোড়ের নিচে। নিহত সিদ্দিক পত্নীতলা উপজেলার অষ্টমাত্রা গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আ. সামাদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২১নভেম্বর, মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলা সদরের ওয়ালটন মোড় থেকে মহিলা কলেজের কয়েকজন ছাত্রীকে নিয়ে বাঁকরইলের উদ্দেশ্যে রওনা দেয় চার্জারটি। এমতাবস্থায় গোডাউন পাড়া মোড়ের নিচে অপর দিক থেকে আসা ধান বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো ট- ২২-৪৬৭৭) এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই চার্জারের চালক ও আরোহীরা মর্মান্তিক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এসময় চার্জার চালক সিদ্দিকক কে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে ওই ঘাতক ট্রাক, ড্রাইভার ও হেলপারকে আটক করে থানায় আটক করে।

এবিষয়ে ড্রাইভার আল আমিন বলেন, “আমরা বাঁকরইল থেকে চাঁপাইনবাবগঞ্জে ধান নিয়ে যাচ্ছিলাম। পথিমধ্যে গোডাউন পাড়া মোড়ে ওঠার সময় চার্জারটি পাল্টি মারলে আমি কন্ট্রোল হারিয়ে ঘটনাটি ঘটে “।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

নওগাঁয় ট্রাক-অটো চার্জারের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু;আহত-৩

০৬:০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩