
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাট থানা পুলিশের অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে গাঁজা, ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার করেছে। অভিযান চলাকালীন তার স্বামী পালিয়ে গেছে। আটক ফারজানা আক্তার ইভা চর রূপসার বাগমারা গ্রামের আহাদুজ্জামান শেখ ওরফে সুমনের স্ত্রী। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী পালিয়ে গেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওই নারী মাদককারবারিকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত ১১টার দিকে গোপনে সংবাদ পেয়ে ফকিরহাট মডেল থানার এসআই বাদশা বুলবুল ও এএসআই আব্দুল্লাহ আল-মামুনসহ থানা পুলিশের একটি দল উপজেলার সুখদাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ফারজানা আক্তার ইভাকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা ২ কেজি গাজা, ২০০ পিস ইয়াবা ও ৪টি বিদেশি মদ উদ্ধার করে থানা পুলিশের ওই দলটি।
ঘটনার বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, গ্রেফতার নারীকে আদালতে সোর্পদ করা হয়েছে। ওই দম্পত্তির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামি আহাদুজ্জামান শেখকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধির নাম 


















