
মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি ঃ
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ মাটিরাঙ্গা পৌর শাখার অধীনস্থ ওয়ার্ড ছাত্রলীগের ১ নম্বর ওয়ার্ড থেকে ৯নং নম্বর ওয়ার্ডের কমিটিগুলো নতুনভাবে গঠন করা হয়েছে৷
২৮ অক্টোবর ২০২৩ শনিবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলন ও কমিটি হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান ।
পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আবদুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এবাদুল হক ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবাস চাকমা, বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ বিষযক স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্সদ আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগ, বাংলাদেশ ছাত্রলীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ তসলিম উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক আবু তালেব, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ শাখার সাধারন সম্পাদক মোঃ শরীফুল ইসলাম প্রমুখ ৷।
অনুষ্ঠানে বক্তারা ছাত্রলীগের বর্ণিল ইতিহাসের গুরুত্বারোপ করে বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ মহান স্বাধীনতা যুদ্ধ ও যুদ্ধত্তর দেশে নানা আন্দোলন সংগ্রামে রক্ত ঝড়িয়ে দেশ ও দেশের মানুষের কল্যানে অবদান রেখেছেন। তারা বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়ন ও বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষন ২০৪১ বাস্তবায়নের লক্ষে আওয়ামী লীগ সরকার দেশব্যপী যে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে তার ধারাবাহিকতা বজায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় বিজয়ী করতে সকলকে এক্যবদ্ধ থাকার আহবান জানান ।
অনুষ্ঠানে, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের ১, ২, ৩, ৫, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড কমিটি বিলুপ্তপূর্বক আগামী ১ বছরের জন্য নব গঠিত কমিটি হস্তান্তর করা হয়।
এর আগে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে দেশব্যাপী বিএনপি জামাত কর্তৃক অগ্নি সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি ও আগামীকাল হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।
অনুষ্ঠানে মাটিরাঙ্গায় উপজেলা ও পৌরশাখার ছাত্রলীগে ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 


















