
নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি।।
চট্টগ্রাম ফটিকছড়িতে অবৈধ দখলদার ইসরাইলের আগ্রাসানের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি নাজিরহাট শাখা।
আজ (১৩অক্টোবর) বাদে জুমআ নাজিরহাট পৌরসভার ঝংকার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, যুগ যুগ ধরে ইসরাইলের নিরীহ মানুষ সন্ত্রাসী ইসরাইলের বর্বর নির্যাতনের শিকার।আরব লীগ ও ও,আই,সি কে দখলদার ইসরাইলের আগ্রাসানের বিরুদ্ধে ফিলিস্তিন ও বাইতুল মুকাদ্দাসকে মাধ্যমে মুক্ত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।আমরা দেখছি ফিলিস্তিনি মা-বোন, শিশুরা ক্লাসিনকোফ আর মিশিনগানে মোকাবেলায় পাতর আর গুলতি দিয়ে প্রতিরোধ করে আসছে। পশ্চিমা শক্তির নীরবতায় নিরীহ নিরস্ত্র মানুষের পিঠ দেওয়ালে ঠেকেছে।এখন তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে । সুতরাং ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাস মুক্ত না হওয়া পর্যন্ত স্বাধীনতাকামী মানুষ আন্দোলন চালিয়ে যাবে। ইসলামের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাস অচিরেই মুক্ত হবে -ইনশাল্লাহ।
নাজিরহাট পৌরসভা শাখার সভাপতি মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে, মাওলান জুনায়েদ জওহার ও মাওলানা জুনায়েদ ইমামনগরীর সঞ্চলনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর মাওলানা আইয়ুব বাবুনগরী,বিশেষ বক্তা হিসেবে সেক্রেটারি মাওলানা ইয়াহিয়া,নাজিরহাট বড় মাদ্রাসা মুহাদ্দিস মাওলানা জাফর , মুফতি একরামুল হক পাঠকনগরী,মাওলানা সেলিম উদ্দিন দৌলতপুরীমাওলানা আবু তালহা, মুফতি নেজাম,মুফতি মুহাম্মদ বাবুনগরী, মুফতি তারেক, মাওলানা ওসমান শাহনগরী, মাওলানা কাজী জসিম, মাওলানা রহমতউল্লাহ বাবুনগরী, মাওলানা বরকতউল্লাহ বাবুনগরী,মাওলানা ছফিউল্লাহ বাবুনগরী, মাওলানা ইরফান কাদের, মাওলানা ওসমান বিন জাফর প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিনিধির নাম 


















