
স্টাফ রিপোর্টার::
মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের স্বীকৃতি সরূপ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ৩০% কোটা পুনর্বহালের দাবিতে বাংলাদেশ বীর মু্ক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির উদ্যাগে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বীর মুক্তিযোদ্ধাগণ এবং সারাদেশ থেকে আগত হাজার হাজার মুক্তিযোদ্ধার সন্তানেরা। কর্মসূচী শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি মু্ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে হস্থান্তর করেন কেন্দ্রীয় কমিটি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার শাহবাগ যাদুঘরের সামনের মোড়ে মানববন্ধন-পথসভা ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ বীর মু্ক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন শেষে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সম্মিলিত মু্ক্তিযোদ্ধা সংসদের আহবায়ক, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রধান উপদেষ্টা জামুকা’র সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী বীর মু্ক্তিযোদ্ধা শাহজাহান খাঁন এমপি।
পথসভা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থেকে জাতীয় প্রেসক্লাবে গিয়ে কর্মসূচি শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ বীর মু্ক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন আকন্দের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর ৩০% মু্ক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবি সম্বলিত স্মারকলিপি মু্ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে হস্থান্তর করেন।
উক্ত বিষয়ে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মিজানুর রহমান এ প্রতিনিধি কে বলেন, ‘৩০% কোটা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপহার, কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের অধিকার’। সকল চাকুরীতে ৩০% কোটা পূর্ণ বহাল করে প্রজ্ঞাপন জারি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবি জানাই।
প্রতিনিধির নাম 


















