ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দীলিপ কুমার দাসের শেষকৃত্য সম্পন্ন

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার দাস (৬৯) এর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ সেপ্টম্বর) সন্ধা সাড়ে ছয়টার সময় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা দীলিপ কুমার দাস বাগেরহাট জেলা সদরের খানপুর ইউনিয়নের রজিৎপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে রনজিৎপুর কালিখোলা মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর আগে সকাল ১১ ঘটিকায় চুলকাটি তদন্ত কেন্দ্র পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় সদর সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাইফুল ইসলাম, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র ঘোষ, বীর মুক্তি যোদ্ধা হৃষীকেশ দাস, বরুন দাস, পরিতোষ দাস, আঃ হাকিমসহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার দাস দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানান জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দীলিপ কুমার দাসের শেষকৃত্য সম্পন্ন

০৮:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩