ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় গভীর কূপে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

নুরুজ্জামান লিটন, নওগাঁঃ

নওগাঁ জেলার পোরশা উপজেলায় গভীর কূপে পড়ে আব্দুস সাত্তার(৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত আব্দুস সাত্তার পোরশা উপজেলার ঘাটনগর গ্রামের কানাপাহাড় এলাকার মৃত কমির উদ্দিনের ছেলে।
ফায়ার সার্ভিসের টিম লিডার মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ২১ আগস্ট, সোমবার বেলা ১১টার দিকে আব্দুস সাত্তার একই গ্রামের কাচারিপাড়া মসজিদ সংলগ্ন কূপের পানি পরিস্কার করার জন্য কূপে প্রবেশের সময় পা ফসকে পড়ে যায় বলে এলাকার লোকজন জানান।

পরে তারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পোরশায় খবর দিলে তারা এসে মৃত অবস্থায় সাত্তারকে উদ্ধার করেন। তবে কূপে পড়ার সাথে সাথেই তার মৃত্যু হয়েছে বলে তারা ধারনা করছেন।

এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাত্তার কূপে পড়ে যাওয়ার পরে মারা গেছেন বলে ধারনা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

নওগাঁয় গভীর কূপে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

০৭:৪৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩