
স্টাফ রিপোর্টার ::
জননন্দিত মুফাসসীরে কুরআন,আন্তর্জাতিক ইসলামি ব্যক্তিত্ব, কুরআনের পাখি খ্যাত-আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী [ রাহিমাহুল্লাহ ] ১৪ আগষ্ট রাত ৮.৪০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হসপিটালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার মৃত্যুতে খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী ও সাধারন সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামিম এক যৌথ বিবৃতিতে আল্লামা সাঈদির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেন-
আল্লামা সাঈদীর ইন্তেকালে দেশের ইসলামপ্রিয় মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কিংবদন্তি এ আলেমের মুখে কুরআনের তাফসীর শুনে অসংখ্যা মানুষ দ্বীনের পথে ফিরে এসেছে। বিশ্ব বরেণ্য এই মুফাসসিরের শূণ্যতা মুসলিম মিল্লাতের হৃদয়ে প্রতিনিয়ত অনুভূত হবে। আল্লামা সাঈদি রাহিমাহুল্লাহ শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিমন্ডলেও দ্বীনের খেদমত আঞ্জাম দিয়েছেন। তাই তার বিয়োগে ইসলাম ও মুসলিম উম্মাহর অপূরণীয় ক্ষতি সাধিত হল।
আল্লাহপাক রাব্বুল আলামীন কুরআনের এই খাদেমকে ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন।মহান আল্লাহ আল্লামাকে জান্নাতে সুউচ্চ মাকাম নসীব করুন। আমীন।
প্রতিনিধির নাম 


















