
মো.সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এই প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০আগষ্ট) সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত ব্যাক্তির নাম আব্দুর রাজ্জাক শেখ (৪২) পিতা-মৃত্যু আব্দুল খালেক শেখ। তার বাড়ি ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কামারকান্দা গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আ. রাজ্জাক ঢাকায় ঝালমুড়ির বিক্রি করেন। গত দশ থেকে বারো দিন ধরে ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন। সুস্থ হওয়ার পর ডাক্তার রিলিজ দিলে গত রবিবার (৬ আগষ্ট) বাড়ি ফেরেন। বাড়ি এসে একদিন পর সোমবার আবার জ্বরে আক্রান্ত হলে বুধবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এতথ্যের সত্যতা নিশ্চিত করেন তার চাচাতো ভাই মো. মানিক সরদার।
এদিকে ভাঙ্গা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্তের বিষয়ে ভাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র মন্ডল জানান, এপর্যন্ত ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ১৭১ জন্য রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকাল পর্যন্ত ১৯ জন রোগী ভর্তি রয়েছে। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ শয্যা বিশিষ্ট একটি ওয়ার্ড ডেঙ্গু রোগীর জন্য নির্ধারণললল করেছি। এ পর্যন্ত সকলে সুস্ হয়ে বাড়ি ফিরেছেন। আমাদের হাসপাতালের মৃত্যুর কোন ঘটনা ঘটেনি। এ হাসপাতালের চিকিৎসকরা ডেঙ্গু রোগীদের বিষয়ে সার্বক্ষণিক তৎপর থাকেন বলে জানান তিনি।
প্রতিনিধির নাম 


















