
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
হযরত খানজাহান আলীর স্মৃতি বিজড়িত বাগেরহাট ২ (সদর কচুয়া) আসন থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন সুবিনয় সাহা। তিনি বিকল্পধারা বাংলাদেশ থেকে মনোনয়ন প্রত্যাশী। সুবিনয় সাহা বাগেরহাটের কচুয়া উপজেলার গাবরখালী নটইখালী এলাকার নরেন্দ্রনাথ সাহার ছেলে। তিনি বিকম অনার্স এবং পেশায় একজন সফল ব্যবসায়ী। একান্ত সাক্ষাৎকারে বাগেরহাট -২ আসনের মানুষের কল্যাণে তিনি নিজেকে উৎসর্গ করে দিতে চান বলে জানান।
সুবিনয় সাহা বলেন, অতীতে বাগেরহাট ২ আসন থেকে আওয়ামী লীগ ও বিএনপি’র অনেক শক্তিশালী প্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন। তারা সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। কিন্তু এই আসনের মানুষ কি পেয়েছে? লক্ষ্য করলে দেখা যাবে এই আসনের জনসাধারণ এমপিদের কথার ফুলঝুরি ছাড়া আর কিছুই পাইনি। তাদের কোন সেবাই জনগণের দোরগোড়ায় পৌঁছায়নি।
তিনি আরো বলেন, এখনো অনেক রাস্তা কাচা রয়েছে, যেখানে ইটের সোলিং পর্যন্ত নাই। সংস্কারের অভাবে অনেক পাকা রাস্তা বছরের পর বছর ধরে নষ্ট হয়ে চলার অনুপযোগী হয়ে পড়েছে। সবচেয়ে বেশি পিছিয়ে আছে স্বাস্থ্য খাতে। এত বছরেও বাগেরহাটে একটি মেডিকেল কলেজ নির্মাণ করতে পারেনি। জলাবদ্ধতা নিরাসনে উল্লেখযোগ্য কোন কাজ করতে পারেনি কেউ। সরকারদলীয় সমর্থকেরা খাল গুলো দখল করে মাছ চাষ করে। শিক্ষা খাতে অনিয়ম হলেও প্রভাব থাকার কারণে দৃষ্টান্তমূলক শাস্তি হয় না তাদের।
ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ বাগেরহাটে ধান মাছ সবজি নারকেল পান ও সুপারি চাষে ব্যাপক সাফল্য অর্জন করা সম্ভব। সরকারি সহায়তা পেলে এসব চাষীরা ফসল ও সবজি উৎপাদন করে ব্যাপক সাফল্য অর্জন করতে পারে। এখানেও এই এলাকার জনপ্রতিনিধিদের উদাসীনতা লক্ষ্য করা যায়। সরকার কোন বাধা নয়। নির্বাচিত যেকোনো সরকারের সাথে সমন্বয় করে সকল উন্নয়ন সম্ভব বলে মনে করেন তিনি।
এই এলাকার মানুষ শান্তিপ্রিয়। তারা শান্তি চাই। আমি এই মাটির সন্তান। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই অঞ্চলের মানুষের দাবি অনুযায়ী কাজ করতে চাই। ব্যক্তিগতভাবে আমার কোন চাওয়া পাওয়া নাই, আমি শুধু এই আসনের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে দিতে চাই বলে জানান সুবিনয় সাহা।
প্রতিনিধির নাম 


















