
শাহাজামান বাদশা ,পাইকগাছা,খুলনা
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম আবারো খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুলাই ২০২৩ মাসের জন্য ওসি রফিকুল ইসলাম ২য় বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। এ সময় তিনি জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (সেবা) এর নিকট থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।
উল্লেখ্য, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, মাদক উদ্ধার, রহস্যজনক মামলার ক্লু উদ্ধার ও এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বীকৃতি স্মরূপ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এ সম্মাননা প্রদান করা হয়। এর আগে এপ্রিল ২০২৩ মাসের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন রফিকুল ইসলাম। এ নিয়ে ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের ৪ মাসের মধ্যে ২ বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোঃ রফিকুল ইসলাম। এদিকে ২য় বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ায় ওসি রফিকুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাইকগাছাবাসী।
প্রতিনিধির নাম 


















