ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

জয়পুরহাটে ১৬ বছর পলাতক থাকা হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী কে গ্রেফতার করেছে র‌্যাব

জয়পুরহাট জেলা সংবাদদাতা:

দীর্ঘ ১৬ বছর পলাতক থাকা হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী জাফর জাফু ওরফে ইয়ারব (৩৫) কে জয়পুরহাটের পুরানপৈল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার
সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃতে বিশেষ অভিযান পরিচালনা করে
শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী জাফর জাফু জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মৃত মহিবর রহমানের ছেলে।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০০৭ সালের ১৭
ডিসেম্বর রাতে একটি ডাকাত দল পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোধণা করেন । ঘটনার দুদিন পর নিহতের ছেলে আবদুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা করেন।

এ মামলায় গত ১৯ জুন জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর থেকে পলাতক আসামীদের গ্রেফতার করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রেখে জাফর জাফুকে গ্রেফতার করে র‌্যাব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

জয়পুরহাটে ১৬ বছর পলাতক থাকা হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী কে গ্রেফতার করেছে র‌্যাব

০৫:১৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩