
খান আরিফুজ্জামান(নয়ন),খুলনা প্রতিবেদক
খুলনার ডুমুরিয়ায় দুই দিনব্যাপী সাহিত্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। খুলনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলিফ রেজা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ আসিফ রহমান, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পাবলিক লাইব্রেরির উপ-পরিচালক হামিদুর রহমান তুষার। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ মোমতাজ , মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন , উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমীন,সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক. মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা রানী মজুমদার. সমবায় অফিসার জাহিদ হোসেন. যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান . উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শফিকুল আলম ও ইফফাত সানিয়া ন্যান্সি।
প্রতিনিধির নাম 


















