ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছার কপিলমুনিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ , আহত ২

পাইকগাছা ( খুলনা )  প্রতিনিধি

খুলনা-পাইকগাছা সড়কের কপিলমুনির কাশিমনগর শ্মশানঘাট এলাকায় মর্মান্তিক

সড়ক দূর্ঘটনায় সাহিদা বেগম (৬০) নামে এক মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছে,অন্যজন সবুজ(২০) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় । সাহিদা বেগম তালার গঙ্গারামপুরের দলিল উদ্দিন খা’র স্ত্রী। এসময় ভ্যানচালকসহ আরোহী ২ জনকে গুরুতর আহত অবস্থায় তালা হাসপাতাল ও পরে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে। দূর্ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ১০ টারদিকে।

আহতরা হলেন,  তালা উপজেলার নলতার করিম খানের ছেলে মেহেদী হাসান (২০) ও তালার গঙ্গারামপুরের হাশেম গাজীর স্ত্রী আনোয়ারা বেগম (৭০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে
যাত্রীবাহী বাস খুলনা মেট্টো জ-০৫-০০৫৫ পাইকগাছার দিকে যাচ্ছিল। একই দিক
থেকে যাত্রীবাহী মোটরভ্যান কপিলমুনির দিকে যাচ্ছিলো। এসময় পেছন থেকে বাসটি ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানসহ চালক ও আরোহীরা রাস্তার উপর এলামেলোভাবে ছিটকে পড়ে। এরপর বাসটি সাহিদার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।স্থানীয়রা ভ্যানচালকসহ আহতদের উদ্ধার করে সকাল ১১ টার দিকে আশংকাজনক অবস্থায় তালা হাসপাতালে নিয়ে যান। এরপর তাদের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করলেও এর চালকসহ হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

পাইকগাছার কপিলমুনিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ , আহত ২

১০:২২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩