
মোক্তার হোসেন,কয়রা (খুলনা) প্রতিনিধি
দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ বেদকাশি কলেজিয়েট স্কুলের ৮৫ বছর পুর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৩ উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০ টায় আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশে বিদ্যালয় চত্বরে বিদ্যাপিঠের পরিচালনা কমিটির সভাপতি ও উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত,অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক আ.ব.ম আঃ মালেক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আবদুল মাজেদ, প্রাক্তন শিক্ষার্থী সরদার জাহাঙ্গীর আলম, শেখ আনোয়ার হোসেন, মঞ্জুর এলাহী, এম তুহিন আলম, শেখ মোস্তফা হুমায়ুন কবির, নারায়ন চন্দ্র মন্ডল, সরদার ইউনুস আলী, আবু হেনা মোস্তফা কামাল, শেখ আবু হেলাল, মোঃ হুমায়ুন কবির, খোরশেদ আলম, মোঃ রবিউল ইসলাম, মাহফুজুল ইসলাম, শারমিন ইতি, নিলুফা আক্তার তানিয়া প্রমুখ। আলোচনা শেষে স্মৃতি চারনের উপর আলোকপাত, কবিতা আবৃত্তি, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
প্রতিনিধির নাম 


















