
নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি
পার্বত্য খাগড়াছড়ি জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসর মেঃ সাহাব উদ্দিন-কে তার খাগড়াছড়ির কর্মক্ষেত্র থেকে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় বদলি করা হয়েছে ।
রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৫ জুন ২০২৩ খ্রী’ তারিখে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মো: আবদুল মালেক এ সংক্রান্ত এক আদেশ প্রদান করেন ।
১৮ জুন ২০২৩ তারিখের এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতেই হবে, অন্যথায় এই বদলি আদেশটি স্ট্যান্ড রিলিজ হিসাবে গন্য হবে বলে উল্লেখ রয়েছে ।
অভিযোগে রয়েছে নতুন কর্মস্থলে সরকারের নির্দেশীত সময়ে যোগদান না করে প্রভাব খাটিয়ে সরকারি আদেশ অমান্য করে তিনি অবৈধভাবে ১৯ জুন ২০২৩ খ্রী: তারিখেও খাগড়াছড়ি অবস্থান করছেন ।
বদলি অর্ডার জনিত বিষয়ে সদ্য বিদায়ী খাগড়াছড়ি জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মেঃ সাহাব উদ্দিন জানান, বদলি অর্ডার হওয়ার পর নতুন কর্মস্থলে যোগদান করার জন্য কয়েকদিন সময় নিতে পারি ।
প্রতিনিধির নাম 


















