
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিএনপি-জামায়াত জোটের চলমান দেশ বিরোধী ষড়যন্ত্র ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ কৃষকলীগ মাটিরাঙ্গা উপজজেলা শাখা।
শুক্রবার ( ৯ জুন ২০২৩) বিকালে দলীয় কার্যালয়ে আয়োজিত এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ওয়ালী উল্লাহ অলি মেম্বার ৷
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি কাজী শওগত অাকবর, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: নুরুল ইসলাম, জেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি জানু শিকদার প্রমুখ ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের স্টিয়ারিং কমিটির সদস্য সাইফুল ইসলাম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাখাল চন্দ্র ঘরজা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অলি উদ্দিন ছিদ্দিকী ফুয়াদ এর সঞ্চালনা আর সভাপতি আবদুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভা বক্তারা বলেছেন, তিন পার্বত্য জেলার সন্ত্রাসের গড ফাদার ওয়াদুদ ভুইয়ার সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে নাটক সাজিয়ে মিথ্যা মামলার মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি করছে বলে অভিযোগ করেছেন । মিষ্টার ওয়াদুদ ভুইয়া কে আার ছাড় দেয়া হবে না । আওয়ামী লীগ কখনো সন্ত্রাসী কর্মকান্ড পছন্দ করে না মন্তব্য করে অবিলম্ভে মিথ্যা মামলা প্রত্যাহারের আহবান জানান । ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত যে তান্ডব তারা চালিয়েছিল এ দেশের মানুষ ভুলে যায়নি । যদি আবারো কোন সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত করার চেষ্টা করা হয় তাহলে রাজপথে দাঁতভাঙা জবাব দেয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখাই যথেষ্ট হুশিয়ারী উচ্চারন করেন ।
প্রতিনিধির নাম 


















