
ওয়াহিদুর রহমান,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন বাংলদেশ নির্বাচন কমিশন।
প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা উপ-নির্বাচনের ঘোষিত তফসিল মোতাবেক আগামী ২৭ (এপ্রিল) বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ধার্য্য করা হয়েছে। যাছাই-বাছাই হবে
৩০ (এপ্রিল)রোববার।(২ থেকে ৪ মে) দাখিলের শেষ তারিখ। (৫ থেকে ৭মে) আপিল নিষ্পত্তির তারিখ। ৮ (মে)সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
৯ (মে) মঙ্গলবার,এবং ২৫ (মে) বৃহস্পতিবার উপজেলা ব্যাপি ইভিএম এর মাধ্যমে ভোটদান চলবে।
এ-দিকে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে চেয়ারম্যান প্রার্থীরা প্রচার-প্রচারণায় সক্রিয় হয়ে উঠেছেন। বিশেষ করে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে চলছে প্রত্যাশীদের মাঝে ভাগ্যের লড়াই।
এ-পর্যন্ত নৌকা প্রত্যাশীদের মধ্যে যাদের বিশেষ ভূমিকা দেখা যাচ্ছে তারা হলেন,উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন রশিদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও অস্হায়ী উপজেলা চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম (রিজু মিয়া),উপজেলা যুবলীগ সভাপতি কাউন্সিলর কামাল উদ্দিন, শিল্পপতি মিন্টু রঞ্জন ধরসহ আরও অন্যান্য প্রার্থীরাও নৌকা প্রতীকের স্বপ্ন দেখছেন।
কিন্তু অবশেষে কে হচ্ছেন নৌকার কাণ্ডারি। তা দেখার অতি আগ্রহ নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন উপজেলার ভোটার ও দলীয় নেতা-কর্মীরা।
উল্লেখ্যঃ২০২২সালের ৯ নভেম্বর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৮ ডিসেম্বর শপথ গ্রহন করেছিলেন। কিন্তু শপথ গ্রহন শেষে বেশিদিন দায়িত্বভার পালন করতে পারেননি,১৮ দিনের মাথায় ২৬ ডিসেম্বর চলে যান না ফেরার দেশে। এরপর থেকেই উপজেলা পরিষদ চেয়ারম্যানের আসনটি শুন্য হয়ে যায়। তারই আলোকে তফসিল অনুযায়ী আগামী ২৫ মে জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করা হবে।##
প্রতিনিধির নাম 


















