
নুরুল কাবীর আরমান, বিশেষ প্রতিনিধি
১৭রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ(৯ এপ্রিল)রবিবার কবাখালী নকশী পল্লী রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল খালেকের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মাদ আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, মাওলানা কাউছার আজিজী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ মুজাহিদ কমিটি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাফিজুর রহমান ,
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ নাজমুল হক।
বক্তাগণ বলেন , পবিত্র মাহে রমজান কুরআন নাজিল, রহমত ,বরকত ও মাগফিরাতের মাস।
তাকওয়া অর্জন করার জন্যই মহান আল্লাহ আমাদের উপর রোজা ফরয করেছেন।ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে।তাই একটি কল্যাণময় রাষ্ট্র গঠনে লক্ষ্যে সকলকে ইসলামী আন্দোলনের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তাগণ।
প্রতিনিধির নাম 


















