
মোঃ আশিকুর রহমান ,শ্রীপুর উপজেলা,গাজীপুর।
শ্রীপুরের গাজীপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ ইমাম হোসেন রিপন, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ আজাহার হোসেন তালুকদার। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন গাজীপুর ইউনিয়নের যুবলীগ নেতা জনাব মোঃ রাশেদুল ইসলাম রাশেদ । এছাড়া আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান সরকার (বিশিস্ট সমাজ সেবক), জনাব মোঃ মেহেদী হাসান সালাম(সদস্য ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদ), বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জনাব মোঃ এস.কে জলিল উদ্দিন সহ আরো অনেকে। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
