
শাহাজাহান বাদশা,পাইকগাছা খুলনা
খুলনার পাইকগাছায় ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে।সে উপজেলার লতা ইউনিয়নের পুটিমারী গ্রামের অসিম মন্ডলের স্ত্রীর। পারিবারিক কলহের কারণে রোববার সন্ধ্যায় সে গ্যাস ট্যাবলেট খায়। বাড়ীর লোকজনে বিষয়টি জানতে পেরে তাকে কপিলমুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার কোন পরিবর্তন না হলে তাকে পাশ্ববর্তী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ৮ টার দিকে মৃত্যু হয়। পুলিশকে না জানিয়েঐ রাতেই তার মত্যু দেহ শ্মশানে দাহ করা হয় বলে স্থানীয়রা জানায়। এব্যাপারে ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস বলেন সে অসুস্থ ছিল এ করাণে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করতে পারে। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান এ ব্যাপরে আমাকে কেউ কিছু জানাইনি।
প্রতিনিধির নাম 


















