
শাহাজাহান বাদশা,পাইকগাছা খুলনা
পাইকগাছা স্বেচ্ছায় সঞ্চয় বিনিয়োগ ও আবাসন প্রকল্পে ৩ জন হত দরিদ্রকে সাবলম্বী করতে বিনামূল্যে ৩টি ইঞ্জিন ভ্যান দিয়ে সহতা করলেন। শুক্রবার দুপুরে স্বেচ্ছায় সঞ্চয় বিনিয়োগ ও আবাসন প্রকল্পের বার্ষীক সাধারণ সভা ও বনভোজন শেষে তাদেরকে ভ্যান দেয়া হয়। তারা হলেন গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আলিম সরদারের ছেলে হত দরিদ্র রাসেল সরদার, একই এলাকার ইছার সরদারেরর ছেলে রোকন সরদার ও পৌরসভার বাতিখালী গ্রামের ইনামুল হকের ছেলে ফারুক হোসেন। ভ্যান দেয়ার সময় উপস্থিত ছিলেন সোলআনা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোর্তাজামান আলমগীর রুলু, সাবেক সম্পাদক শেখ ফজলুর রহমান, স্বেচ্ছায় সঞ্চয় বিনিয়োগ ও আবাসন প্রকল্পের সভপতি মিরাজুল ইসলাম মিরাজের, নতুনবাজার সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, ইলিয়াস হোসেন, জি এম নাসির উদ্দীন, রোহতাব হোসেন, আব্তুর রব, হারুনর রশিদ ইমোনসহ প্রকল্পের সদস্য বৃন্দ।
প্রতিনিধির নাম 


















