
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে জাতীয় বীমা দিবস উৎযাপন করা হয়। “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে বুধবার ১লা মার্চ ২০২৩ ইং সারাদেশের ন্যায় জামালপুর জেলার সানন্দবাড়ীতেও উৎযাপিত হলো ৪র্থ জাতীয় বীমা দিবস ও আলোচনা সভা। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সানন্দবাড়ী টিম লিডার মোঃ শাহজাহান সিরাজের নেতৃত্বে সকাল ৯.০০ মিনিটে সোনালী ব্যাংকের সামনে থেকে এক র্যালি বের হয়ে বাজার ও রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে প্রদক্ষিন করে সোনালী ব্যাংকের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে বীমার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন মোঃ শাহজাহান সিরাজ, মোঃ শফিকুল ইসলাম মাষ্টার ও মোঃ বাদশা আলী।
প্রতিনিধির নাম 


















