
আতিকুর রহমান রিয়াজ স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত “অমর একুশে বই মেলায়। ২৬ ফেব্রুয়ারী রোজ রবিবার বিকাল ৫ ঘটিকায় বইটির মোড়ক উন্মোচন করেন বি.এড কলেজের প্রফেসর, বিশিষ্ট লেখক শামসুদ্দিন শিশির। এসময় উপস্থিত ছিলেন বিজয় স্মরণী কলেজ পরিচালনা পরিষদের সদস্য ইন্জিনিয়ার শফিউল আলম, জাহাঙ্গীর খালেদ, পূর্বকোন পত্রিকার সহকারী সম্পাদক সাংবাদিক আবছার মাহফুজ বিজয় স্মরণী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মুজিবুল হক। শামসুদ্দীন শিশির তাঁর বক্তব্যে বলেন, সমাজের নানান অসংগতি, বৈপরীত্য, হাস্যরস, তাঁর কবিতায় পাওয়া যায়। তাঁর লেখনীর সহজ-সরল বচন ভঙ্গি, কবিতা এবং গল্পের প্রাঞ্জলতা পাঠককে বই গুলো পড়তে আরো উৎসাহিত করে বলে আমার বিশ্বাস। ছোট বেলা থেকে লেখিকা রহিমা আক্তার ফারজানা’র সাহিত্যের প্রতি অনুরাগ ছিলো। সেই অনুরাগ থেকে লেখা লেখি শুরু। তিনি কবিতা লিখতে পছন্দ করেন, পাশাপাশি গল্পও লিখেন। সমাজের নানান অসংগতি, বৈপরীত্য, হাস্যরস তাঁর কবিতার মূল উপজীব্য। তিনি বর্তামানে চট্টগ্রাম এর বিজয় স্মরণী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত আছেন। রহিমা আক্তার ফারজানা’র প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ ‘নিভৃতে যতনে রেখো’। ”ঘরে এসো মুসাফির ” তার দ্বিতীয় কাব্যগন্থ। তার প্রথম কাব্যগন্থ ‘মেঘ রোদ্দুর ফ্রেমে”। তার চতুর্থ গ্রন্থ “প্রথম কদম ফুল “
প্রতিনিধির নাম 


















